Latest News

সাইলিসিয়া (Silicea)

 


উপাদানঃ Silicic Oxide, Silica

রাসায়নিক ফর্মূলাঃ SiO2

ক্রিয়াস্থলঃ হাড়, সন্ধি, গ্রন্থি, চর্ম ইত্যাদি।

ঔষধটির বিশেষত্বঃ সব ধরনের স্রাব হলুদ বর্ণের, গাঢ় বা পাতলা এবং ভীষণ দুর্গন্ধপূর্ণ। অমাবশ্যা ও পূর্ণিমায় বাড়ে এমন যে কোন রোগ। গন্ডমালা ধাতুর শিশু রোগীর মাথা ও পেটটি বড় কিন্তু হাত-পা চিকন। মাথা ও পায়ে দূর্গন্ধযুক্ত ঘাম। শীতকাতর।

প্রয়োগ নির্দেশিকাঃ গুহ্যদ্বারে নালী ঘা, অশ্রু-স্রাবী নালীর স্ফীতি, অস্থিক্ষত, অস্থিপচন, সেফটিক কার্বঙ্কল, কান পাকা, পাইওরিয়া, নখকুনি, ভগন্দর ইত্যাদি থেকে পুঁজ স্রাব হ্রাস করতে এর প্রভূত ক্ষমতা আছে। কোন স্থান থেকে বহুদিন যাবৎ পুঁজ যেতে থাকলে এই ঔষধ ব্যবহারে তা বন্ধ হয়। এছাড়া কোষ্ঠবদ্ধতা, শিরঃপীড়া, স্নায়ুবিক দুর্বলতা, টনসিল প্রদাহ, হার্নিয়া, অর্বুদ, চোখের ছানি, আক্ষেপ, মৃগী, সাদা স্রাব, শরীরের কোথাও মাছের কাঁটা, সুঁচ ইত্যাদি ঢুকে গেলে, শিশুকে স্তন পান করানোর সময় স্তন বৃন্ত থেকে শরীরের চারদিকে ব্যাথা ছড়িয়ে পড়লে, শিশুদের অজীর্ণতা, শিশুদুধপানের পরেই বমি করে ফেললে এবং সাইলিসিয়ার অন্যান্য লক্ষণে ঔষধটি বিশেষভাবে কার্যকর।

No comments:

Post a Comment

Jonakihomoeohall Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates