উপাদানঃ Magnesium Phosphate, Phosphate of
Magnesia.
রাসায়নিক ফর্মূলাঃ MgHPO4. 7H2O
ক্রিয়াস্থলঃ বিশেষতঃ স্নায়ু, মাংসপেশী, মস্তিষ্ক,
মেরুদন্ড।
ঔষধটির বিশেষত্বঃ
প্রয়োগ নির্দেশিকাঃ ম্যাগনেসিয়া ফসফরিকা সর্বপ্রকার
শূল বেদনা (Colic) এবং আক্ষেপের (Convulsion) প্রধান ঔষধ। তলপেটে বায়ু সঞ্চয় হেতু প্রচন্ড
শূলবেদনা যাতে রোগী সামনের দিকে ঝুঁকে পড়তে বাধ্য হয়। যাবতীয় শূলবেদনা গরম এবং চাপ
প্রয়োগে ও সামনের দিকে ঝুঁকলে উপশম হয়। এছাড়া, অতিশয় যন্ত্রণাদায়ক মাথা ব্যাথা, ঋতুস্রাবের
সময় অসহ্য বেদনা, আমাশয়, অ্যাপেন্ডিসাইটিস, স্নায়ুশূল, কর্ণশূল, পিত্তপাথরীজনিত বেদনা,
বাতজ্বর, হৃদশূল, আক্ষেপযুক্ত হাঁপানী, প্রচন্ড আক্ষেপিক কাশি, হিক্কা (Hiccough),
তান্ডব রোগে (পেশী সমূহের কম্পন) এবং ম্যাগনেসিয়া ফসের অন্যান্য লক্ষণে কার্যকর।


No comments:
Post a Comment