উপাদানঃ Ferrosoferric Phosphate, Phosphate of Iron.
রাসায়নিক ফর্মূলাঃ Fe3(PO4)2
ক্রিয়াস্থলঃ বিশষতঃ রক্তকনিকা এবং শিথিল মাংস
পেশীর (Relaxed condition of muscular tissue) ক্ষেত্রে।
ঔষধটির বিশেষত্বঃ
প্রয়োগ নির্দেশিকাঃ যাবতীয় জ্বর সংক্রান্ত উপসর্গের
প্রাথমিক অবস্থায় এবং রস ক্ষরণ হবার পূর্ব পর্যন্ত প্রদাহের অবস্থায়; সর্দি-কাশি-জনিত
যাবতীয় উপসর্গে, হিমোগ্লোবিনের অভাবজনিত রক্তাল্পতায়, রোদের কারণে প্রচন্ড মাথা ব্যাথায়,
চোখ এবং কানের ব্যাথায়, পেটে ব্যাথা, নাক দিয়ে রক্তপড়া, দাঁত তুলবার পর ব্যাথা এবং
রক্তস্রাবে, দাঁত উঠাকালীন বাচ্চাদের জ্বরে, বহুমূত্র, রক্তবমি, উদরাময়, আমাশয়, বাতের
ব্যাথা, আঘাতজনিত উপসর্গে, অ্যাপেন্ডিসাইটিস, অর্শ, টনসিলের প্রদাহ, জলবসন্ত, টিউবারকিউলোসিস
রোগের প্রবল আক্রমণে ঔষধটি বিশেষভাবে ব্যবহৃত হয়। Oxygenoid Constitution (প্রদাহ,
জ্বরভাব, শীর্ণতা এবং ক্রমবর্ধিষ্ঞু ক্ষয়রোগ)-কে সংশোধন করতে ঔষধটি বিশেষভাবে উপযোগী
এবং ফেরাম ফসের অন্যান্য লক্ষণে কার্যকর।


No comments:
Post a Comment