উপাদানঃ Sodium Sulphate, Sulphate of Soda.
রাসায়নিক ফর্মূলাঃ Na2SO4. 10H2O
ক্রিয়াস্থলঃ যকৃত, পিত্তথলি, মস্তক, চর্ম প্রর্ভতি।
ঔষধটির বিশেষত্বঃ এটি হাইড্রোজেনয়েড ধাতুর (যারা
ভিজা বা আর্দ্র আবহাওয়া সহ্য করতে পারে না) রোগীদের জন্য বিশেষ উপকারী ঔষধ। জিহ্বায়
সবুজাত বা সবুজাভ ধূসর বা সবুজাভ বাদামি বর্ণের আবরণ (Coating) থাকে। এটি যকৃতের প্রধান
ঔষধ।
প্রয়োগ নির্দেশিকাঃ পিত্তাধিক্যবশতঃ (Excessive
bile secretion) যে কোন রোগ এবং সে সাথে মুখে তিক্তস্বাদ, পিত্তবমন ও পিত্তজ আবরণীযুক্ত
জিহ্বা, জন্ডিস, মাথায় আঘাত লাগার কারণে মানসিক রোগ, বর্ষাকালে জলে ভিজে বা আর্দ্র
পরিবেশে বাস করে সর্দি-কাশিসহ যে কোন রোগ, পিত্ত পাথরী (Gall Stone), ক্রিমিজনিত উপসর্গ,
বহুমূত্র, প্রাতঃকালীন উদরাময়, পেটে প্রচুর বায়ু জমে তলপেটে ব্যথা, দাদ, একশিরা, শোথ,
হাঁপানী, বাত জ্বর, চোখের ছানি এবং নেট্রাম সালফের অন্যান্য লক্ষণে ঔষধটি বিশেষভাবে
কার্যকর।


No comments:
Post a Comment