উপাদানঃ Potassium Sulphate, Sulphate of
Potash
রাসায়নিক ফর্মূলাঃ K2SO4
ঔষধটির বিশেষত্বঃ যাবতীয় স্রাব যা পাতলা দুর্গন্ধযুক্ত
হলুদ বা সবুজ বর্ণের হয় এবং সে সাথে পিচ্ছিল, আঠাল বা চটচটে ভাব থাকে। দেহে এর অভাব
হলে চর্ম থেকে খুশকি উঠে এবং জিহ্বার উপর হলুদ বর্ণের পিচ্ছিল আবরণ পড়ে। প্রদাহের শেষের
দিকের অবস্থায় (Third Stage) এটি প্রযোজ্য।
প্রয়োগ নির্দেশিকাঃ চর্মের উপর এর তীব্র ক্রিয়া
পরিলক্ষিত হয়। চর্ম থেকে মাছের আঁশের মত পর্দা উঠে, চর্ম অমসৃণ হয়ে যায়। মাথায় খুশকি
হয় ও চুল উঠে। এছাড়া, বুকে ঘড় ঘড় শব্দযুক্ত হাঁপানী, বাতজ্বর, অগ্নিদগ্ধের তৃতীয়াবস্থায়
যখন ক্ষত থেকে রক্ত ও হলুদ বর্ণের স্রাব বের হয়, বৈকালীন জ্বর এবং সে সাথে হাত পা চোখ
মুখে জ্বালা প্রভৃতি ক্ষেত্রে ঔষধটি বিশেষভাবে কার্যকর। বসন্ত, হাম ইত্যাদির দানা/গুটিগুলি
কোন কারনে বসে গেলে এই ঔষধ ব্যবহারে দানাগুলো পুনরায় বের হয়ে আসে। প্রস্রাবে ক্যালসিয়াম
অকজালেট বর্তমান থাকলে এবং ক্যালিসালফের অন্যান্য লক্ষণে এই ঔষধটি বিশেষভাবে ফলপ্রদ
হয়ে থাকে।


No comments:
Post a Comment