Latest News

ক্যালি ফসফরিকাম (Kali Phophoricum)

 


উপাদানঃ Potassium Phosphate, Phosphate of Potash.

রাসায়নিক ফর্মূলাঃ K2HPO4

ক্রিয়াস্থলঃ মস্তিস্ক (Brain), স্নায়ুতন্ত্র, রক্তকণিকা, মাংসপেশী প্রভৃতি।

ঔষধটির বিশেষত্বঃ স্নায়ুতন্ত্রের উপর ক্যালিফসের প্রধান ক্রিয়া পরিলক্ষিত হয়। স্নায়বিক শক্তির অভাব হেতু যে সকল রোগের উৎপত্তি হয় সেগুলির আরোগ্যর জন্য ঔষধটি বিশেষ কার্যকরী। বিশেষতঃ তরুণদের ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ্যণীয়। সর্বপ্রকার স্রাবে অসহনীয় দুর্গন্ধ থাকে। দুর্গন্ধ ও পচন নিবারণে এটি অদ্বিতীয়।

প্রয়োগ নির্দেশিকাঃ স্নায়বিক দুর্বলতাবশত: যে কোন পীড়া, অযাচিত বীর্যক্ষয়  জনিত স্নায়বিক দুর্বলতা, সাদা স্রাব, সর্বপ্রকার উম্মাদ রোগ এবং হিস্টিরিয়ায়, সর্বপ্রকার পক্ষাঘাতে, শোথ, কলেরার মারাত্মক অবস্থায়, আমাশয়, দাঁতের মাড়ী থেকে রক্তস্রাব, অর্শ, বালকদের শয্যামূত্রে, বহুমুত্র, দুর্বল এবং কৃত্রিম প্রসব বেদনায়, কষ্টকর হাঁপানী রোগে, শিরঃশুল, স্নায়ু মন্ডলের ক্ষয়, সায়েটিকা এবং ক্যালিফসের অন্যান্য লক্ষণে কার্যকর।

ক্যালিফসকে অনিদ্রা রোগের মহৌষধ বলা হয়। জ্বরের অত্যধিক তাপমাত্রা দ্রুত কমাতে এটি ব্যবহৃত হয়। মস্তিস্কের ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে এর জুড়ি নেই।

No comments:

Post a Comment

Jonakihomoeohall Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates