Latest News

ক্যাল্কেরিয়া সালফিউরিকা (Calcarea Sulphurica)

 


উপাদানঃ Calcium Sulphate, Sulphate of Lime

রাসায়নিক ফর্মূলাঃ CaSO4.2H2O

ক্রিয়াস্থলঃ বিশেষতঃ চর্ম, চক্ষু এবং (intestine)

ঔষধটির বিশেষতঃ গন্ধহীন হলুদ বর্ণের ঘন পুঁজস্রাব অথবা রক্তযুক্ত পূঁজ এর প্রধান বিশেষত্ব। যেসকল স্থান থেকে বহুদিন যাবৎ পুঁজ নিঃসৃত হতে থাকে এবং কিছুতেই বন্ধ হয় না সে ক্ষেত্রে ঔষধটি ব্যবহৃত হয়। এই লক্ষণটি সাইলিসিয়াতেও বিদ্যমান কিন্তু সাইলিসিয়ার পুঁজস্রাব দুর্গন্ধযুক্ত এবং ক্যাল্কেরিয়া সালফের পুঁজ দুর্গন্ধহীন।

প্রয়োগ নির্দেশিকাঃ ক্যাল্কেরিয়া সালফ প্রয়োগে আঙ্গুল হাড়া (Whitlow) এবং ফোঁড়া অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। কানের চারদিকে ফুসকুড়ি ও চুলকানি, প্রমেহ রোগে মুত্র নালী থেকে গাঢ হলুদ পুঁজ স্রাব, পুরাতন সর্দি, মাড়ীতে ফোঁড়া,পাইওরিয়া,ব্রণ, একজিমা, অর্বুদ (Tumour) এবং ক্যাল্কেরিয়া সালফের অন্যান্য লক্ষণে কার্যকর।

No comments:

Post a Comment

Jonakihomoeohall Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates