উপাদনঃ Calcium Phosphate, phosphate of
Lime
রাসায়নিক ফর্মূলাঃ Ca3 (PO4)2
ক্রিয়াস্থলঃ বিশেষতঃ রক্তকণিকা, হাড়, দাঁত, পাকস্থলী,
মলদ্বার প্রভৃতি।
ঔষধটির বিশেষত্বঃ পুষ্টির (Nutrition) অভাবজনিত
যাবতীয় পীড়ায় ক্যাল্কেরিয়া ফস ঔষধটি সর্বোৎকৃষ্ট। যেসব শিশু দেরীতে কথা বলে ও হাঁটতে
শিখে, বিলম্বে দাঁত উঠে, হাড়ের গঠন তেমন মজবুত নয়, মাথা ও পেটটি তুলনামূলক বড়, ঘর্ম
প্রবণ, অতি সহজে ঠান্ডা লাগে এবং অপুষ্টিতে ভুগছে তাদের বিভিন্ন রোগে ঔষধটির ব্যাপক
ব্যবহার রয়েছে।
প্রয়োগ নির্দেশিকাঃ দন্তোদগমকালীন যাবতীয় রোগে,
অপুষ্টিজনিত কারণে রক্তাল্পতা, মেয়েদের মুখের ব্রণে, স্কুল ছাত্রীদের মাথা ব্যথা, হজমশক্তি
বৃদ্ধি করতে, অজীর্ণতাজনিত পেট ব্যথা, ভাঙ্গা হাড় জোড়া লাগাতে, যুবকদের স্বপ্নদোষ ও
হস্তমৈথুনের কারণে উদ্ভুত যাবতীয় রোগে, সাদা স্রাব, অনিয়মিত মাসিক স্রাব, শিশু দুধপানের
পরেই ছানার মত বমি করলে, নতুন ও পুরাতন উদরাময়ে, বহুমূত্র, সব ধরনের ক্ষয় রোগে, জরায়ু
চ্যুতিতে, নাকের পলিপাস, অর্বুদ, ভগন্দর (Fistula), পুরাতন টনসিল প্রদাহে (Chronic
Tonsilitis), পাইওরিয়া এবং ক্যাল্কেরিয়া ফসের অন্যান্য লক্ষণে ঔষটি বিশেষভাবে কার্যকর।
প্রসূতির স্তন দুগ্ধ বৃদ্ধি, ধুমপানের প্রবৃত্তি
দূর করা এবং হস্তমৈথুনের অভ্যাস নিবারণের জন্য ঔষধটির ব্যবহার রয়েছে।


No comments:
Post a Comment