Latest News

ক্যাল্কেরিয়া ফ্লোরিকা (Calcarea fluorica)

 



উপাদানঃ Calcium Fluoride, Fluorspar

রাসায়নিক ফর্মূলাঃ CaF2

ক্রিয়াস্থলঃ গ্রন্থি, হাড়, দাঁত, রক্তবাহী নালী, জরায়ু, গুহ্যদ্বার, চর্ম, স্তন প্রভৃতি।

ঔষধটির বিশেষত্বঃ পাথরের মত কাঠিন্যতা (যেমন শরীরের কোন অংশ বা গ্রন্থির সাংঘাতিক কাঠিন্যতা অপরদিকে জরায়ুর শিথিলতা বা স্থানচ্যুতি) এই দ্বিবিধ অবস্থাই এই ঔষধের বিশেষত্ব। চর্ম পীড়ায় আক্রান্ত স্থান ফাটা এর অপর একটি বিশেষত্ব।

প্রয়োগ নির্দেশিকাঃ শরীরের যে কোন স্থানে পাথরের মত শক্ত (Stony hardness) টিউমারে এর ব্যবহার অদ্বিতীয়। এছাড়া, সিস্টিক টিউমার (Cystic Tumour), ধমনীর টিউমারে, নবজাত শিশুর প্যারাইটাল বোনের (মাথার পার্শ্বে হাড়) নরম তুল তুলে টিউমারে (Blood tumour) ঔষধটির ব্যবহার উল্লেখযোগ্য। জরায়ুর শিথিলতা বা স্থানচ্যুতির সর্বপ্রধান ঔষধ। স্রাব এবং অস্রাবী উভয় প্রকার অর্শের প্রধান ঔষধ। হার্নিয়া, পুরাতন সর্দি, কোষ্ঠকাঠিন্যের কারণে অতিশয় কুন্থনজনিত গুহ্যদ্বার ফাটায়, কঠিন প্রকৃতির ছানি রোগে, নড়া দাঁতে ব্যথা, ভেরিকোজ ভেইন (Varicose or enlarged veins), হারিশ বের হওয়া (Rectal prolapse) এবং ক্যাল্কেরিয়া ফ্লোরিকার অন্যান্য লক্ষণে কার্যকর।

No comments:

Post a Comment

Jonakihomoeohall Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates