বিনাইন টিউমারঃ যে সকল টিউমারের টিউমার কোষ পারিপার্শ্বিক সুস্থ টিস্যুুর মধ্যে প্রবেশ করে না,উৎপত্তি স্থানেই উহারা সীমাবদ্ধ থাকে,অবক্ষয়ের জন্য কোষগুলি বিনষ্ট হয় কিন্তু সংযোজক টিসু অক্ষত থাকে, এই অক্ষত সংযোজক টিসু টিউমারের চারিপাশে আবরণী সৃষ্টি করে তাহাদিগকে বিনাইন টিউমার বলে।
বিনাইন টিউমারের বৈশিষ্ট্য-
1. দেহযন্ত্রের পৃষ্ঠ হইতে উদ্ভূত বিনাইন টিউমার অধিকাংশ ক্ষেত্রে ক্যাপসুল দ্বারা পরিবৃত থাকে। ইহাদের আকার অধিকাংশ স্থানেই গোল হয়। তবে ক্যান্সার বিন্যাসজনিত কারণে টিউমারের আকার গোলাকার.ডিম্বাকার,লম্বাকার প্রভৃতি হইতে পারে।
2. সাধারণত ম্যালিগন্যান্ট টিউমারের চাইতে ইহার আয়তন কম হয়। তবে কখনও কখনও যেমন ওভারিয়ান সিস্টাডেনোমা,মায়েমা, ফাইব্রোমা প্রভৃতি ক্ষেত্রে আয়তন বড় হইতে পারে।
3. বিনাইন টিউমারের ক্ষেত্রে ক্ষত সৃষ্টি বা রক্তক্ষরণ খুব কম হয়।
4. বিনাইন টিউমারের বৃদ্ধির হার খুব মন্থর এবং খুব অনিয়মিত আবার কখনো কখনো বৃদ্ধি একেবারে বন্ধ হইয়া যাইতে পারে।
5.বিশেষ অবস্থানের জন্য কোন বিশেষ দেহাঙ্গের উপর টিউমার চাপ সৃষ্টি করিতে পারে। সাধারণত িইহারা দেহের কোন ক্ষতি সাধন করেনা।
6. বিনাইন টিউমারের ক্ষেত্রে স্থানান্তর কখনো হয় না। হৃদপিন্ডের বিনাইন টিউমার অনেক ক্ষেত্রে হৃদপিন্ডের স্বাভাবিক ক্রিয়ায় বিঘ্ন ঘটায়।
কয়েকটি বিনাইন টিউমারের নামঃ
1. প্যাপিলোমা ( ত্বকের টিমার )
2. মায়োমা ( মাংসপেশীর টিমার )
3. ফাইব্রোমা ( আঁশপূর্ণ সযোজক তন্তুর টিমার )
4. লিপোমা ( ফ্যাটপূর্ণ স্থানের টিমার )
5. কনড্রোমা ( অস্থির টিমার )
6. এডিনোমা ( গ্রন্থির টিউমার )
7. নিউরোমা ( স্নায়ুর টিউমার )


No comments:
Post a Comment