Latest News

নেট্রাম মিউরিয়েটিকাম ( Natrum Muriaticum)

 


উপাদানঃ Sodium Chloride, Common Salt.

রাসায়নিক ফর্মূলাঃ NaCI

ক্রিয়াস্থলঃ বিশেষতঃ পাকস্থলী, মস্তিস্ক, শ্বাসতন্ত্র, জরায়ু।

ঔষধটির বিশেষত্বঃ লবন খাওয়ার অদম্য ইচ্ছা। বেলা 10-12 টায় যে কোন রোগের বৃদ্ধিকাল (Aggravation) পরিলক্ষিত হয়। জিহ্বা মানচিত্রের মত হিজিবিজি রেখাযুক্ত।

প্রয়োগ নির্দেশিকাঃ অতিশয় কোষ্ঠকাঠিন্যসহ মাথা ব্যথা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথা বেদনা। বিশেষ করে যে সব ছাত্রীরা সূর্যের তাপ মোটেই সহ্য করতে পারেনা। তীব্র শিরঃপীড়া যাতে দৃষ্টি শক্তি লোপ পায়। সামান্য ঠান্ডা লাগলেই সর্দি হয়। নাক চোখ দিয়ে জল পড়ে ও হাঁচি হয়। এছাড়া বহুকাল স্থায়ী কোষ্ঠবদ্ধতা, নিয়মিত আহারাদি সত্ত্বেও শিশুদের শীর্ণতা বিশেষ করে ঘাড়ের দিকটা, সবিরাম জ্বর, মহিলাদের নানা প্রকারের অনিয়মিত ঋতুস্রাব, সাদা স্রাব, স্ত্রীলোকদের ঋতুস্রাব ঘটিত ও পুরুষদের শুক্রক্ষয়হেতু রক্তহীনতা, কৃমির জন্য মুখে জল ওঠে ও নাক চুলকায়, হাঁপানী, গলা সুড় সুড় করে কাশি, সর্দিগর্মি, জ্বরঠুঁটো, সন্ধিবাত, গলগন্ড, বহুমূত্র, শোথ, চুলের গোড়ায় দাদ, আমবাত, জ্বর, খুশকি, পায়খানার সময় বিনা উত্তেজনায় বীর্যপাত, যোনির অভ্যন্তর শুকনা হেতু সহবাসে কষ্ট এবং নেট্রাম মিউরেটিকামের অন্যান্য লক্ষণে কার্যকর।

No comments:

Post a Comment

Jonakihomoeohall Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates